অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গাজায় আইন লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের প্রধানের : ক্ষুব্ধ ইসরায়েল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৯

remove_red_eye

৪২৬

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
হামাসের আক্রমণের জবাবে ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা এবং এই ইস্যুতে নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত হয়ে পড়ার সংকটের কারণে তিনি এ আহবান জানান।
নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশনের আগে জাতিসংঘ প্রধানের এই বক্তব্যে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী গাজায় অব্যাহত হামলার ব্যাপারে নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছেন। অধিবেশনের শুরুতে গুতেরেস বলেন, ৭ অক্টোবর হামাসের  ‘ভয়াবহ’ সহিংসতার জন্য কোন অজুহাত নেই, তবে আন্তর্জাতিক আইন লংঘন করে ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ বিরুদ্ধেও সতর্ক করেছিলেন।
গুতেরেস স্পষ্টভাবে ইসরায়েলের নাম না নিয়ে বলেন, ‘গাজায় আমরা যে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন দেখছি তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমাকে স্পষ্ট করে বলতে দিন: সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’
গুতেরেস আরও বলেন, হামাসের আক্রমণ ‘অকারণ ঘটেনি’। কারণ ফিলিস্তিনিরা ‘৫৬ বছরের শ্বাসরুদ্ধকর দখলের অধীন’।
তার মন্তব্য ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে ক্ষুব্ধ করে, যিনি গুতেরেসের দিকে আঙুল তুলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক একক হামলায় নিহত শিশুসহ বেসামরিক লোকদের গ্রাফিক বিবরণ বর্ণনা তুলে ধরেন।
কোহেন বললেন, ‘মহাসচিব মহাসচিব, আপনি কোন জগতে বাস করেন?’
হামাস ক্ষমতা গ্রহণের পর থেকেই ইসরাইল দরিদ্র অঞ্চলে অবরোধ আরোপ করে এবং এখনও পশ্চিম তীর দখল করে আছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এক্স এ (সাবেক টুইটারে) এক লেখায় গুতেরেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এতে লিখেছেন, জাতিসংঘের প্রধান ‘সন্ত্রাসবাদ এবং হত্যার জন্য একটি বোঝাপড়া প্রকাশ করেছেন।’
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিশোধমূলক ইসরায়েলি বোমাবর্ষণে গাজা উপত্যকায় ৫,৭০০ ফিলিস্তিনি মারা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...