মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৩ রাত ০৮:১৩
৩৭৩
মনপুরা প্রতিনিধি: নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইল রাষ্ট্রের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার মনপুরায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চারটি ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল উপজেলা সদর হাজিরহাট বাজার প্রদক্ষিন করে হ্যালিপ্যাড মাঠে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে দুপুর ১১ টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে মনপুরা উপজেলা ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাও. মফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মনপুরা ওলামা ঐক্য পরিষদের উপদেষ্ঠা হাফেজ আবদুল মন্নান, মনপুরা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি ইউসুফ সাহেব, ওলামা ঐক্য পরিষদের সহসভাপতি হাফেজ মাও. সিহাব উদ্দিন মনপুরী, মাও. আবদুল মতিন ফয়েজী, মাও. হারুনুর রশিদ, ২ নং হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া ও উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। এই সময় বক্তরা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য দখলদার ইসরাইল দায়ী। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনিকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই ছাড়াও ইসরায়েলের সকল পন্য সামগ্রী বর্জনের দাবী তোলা হয়। একই সঙ্গে ১৭ অক্টোবর ফিলিস্তিনের হাসপাতালে বর্বরোচিত হামলার দিনটিকে বাংলাদেশে মুসলিম গণহত্যা দিবস পালন করতে সরকারকে অনুরোধ করেন। এছাড়াও ফিলিস্তিনি মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
সভা শেষে ফিলিস্তিনি মুসলমান ও মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পরে মনপুরা ওলামা ঐক্য পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলামের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত