অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে হতাশ সাকিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩২৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরমেন্সে হতাশ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, আমরা যেভাবে খেলছি আসলে বাংলাদেশের ব্যাটিং এতটা খারাপ নয়।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের তুলে ধরার চেস্টারত  নেদারল্যান্ডসের কাছে গতরাতে  লজ্জাজনক হারের পর দল নিয়ে এমন মন্তব্য করেন সাকিব।কোলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারের পর সাকিব বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাটিংয়ে আমাদের করুণদশা চলছে  এবং সময়ের সাথে এটি আরও খারাপ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ধুকছি আমি জানি না খেলোয়াড়দের মনে কি চলছে । এমনটা  বাংলাদেশ দলের সাথে একেবারেই বেমানান।’
নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ^াসী ছিলো বাংলাদেশ। ম্যাচে নেদারল্যান্ডসকে ২২৯ রানে অলআউট করে জয়ের স্বপ্ন বিভোর হয়ে উঠে তারা। কেননা এমন উইকেটে টাইগারদের জন্য রান তাড়া করা সহজ হবে বলেই ধারনা করা হচ্ছিলো। 
কিন্তু বাজে ব্যাটিংয়ের কারনে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম হার বরণ করতে হয় বাংলাদেশকে। 
ব্যাটিংয়ের সাথে দলের বাজে ফিল্ডিংকেও দায়ী করে সাকিব বলেন, নেদারল্যান্ডসকে ২শর নিচে গুটিয়ে দেয়া উচিত ছিল। মুস্তাফিজুর রহমানের একই ওভারে দু’বার জীবন পান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ৬৮ রানের ইনিংস খেলে নেদারল্যান্ডসের স্কোর ২শ পার হতে অবদান রাখেন এডওয়ার্ডস।
সাকিব বলেন, ‘আমরা সত্যিই ভালো বোলিং করেছি কিন্তু ফিল্ডিং খুবই বাজে হয়েছে।’
সাকিব জানান, এমন হতাশাজনক পারফরমেন্সের পর দলকে অনুপ্রাণিত করা কঠিন। কিন্তু শেষ তিন ম্যাচ জিতে সাফল্য নিয়ে বিশ^কাপ শেষ করতে চান।
সাকিব বলেন, ‘সামনে আরও ম্যাচ খেলতে হবে এবং নিজেদের সেরাটা প্রদর্শন করতে হবে। আমি জানি, এটি বেশ কঠিন কিন্তু আমাদের ভালো অবস্থায় থেকে আসর শেষ করার চেষ্টা করতে হবে।’
কোলকাতার ইডেন গার্ডেন্স বাংলাদেশের কাছাকাছি  হওয়ায় গ্যালারিতে বাংলাদেশী ভক্তদের উপস্থিতি বেশি ছিল। ৫ রানে আউট হবার পর ভক্তরা দুয়োধ্বনি দেয় সাকিবকে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে শৈশবের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের কাছে নিজের ভুলগুলো শুধরাতে মিরপুরে এসে ভক্তদের কাছে একইভাবে দুয়োধ্বনি শুনেছিলেন সাকিব।
তবে ভক্তদের প্রতি কোন ক্ষোভ নেই উল্লেখ করে  তিনি বলেন, ‘দলের উত্থান-পতনের মধ্য দিয়ে আমাদের সমর্থন করে আসছে ভক্তরা।’
এদিকে, বিশ^কাপে দ্বিতীয় জয়ে আকাশ উড়ছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক এডওয়ার্ডস জানান, কঠোর পরিশ্রমের ফল পেয়েছে দল।
তিনি বলেন, ‘আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং আমরা মনে করেছিলাম, আমরা যদি ২২০এর আশাপাশে সংগ্রহ পাই তাহলে আমাদের সুযোগ থাকবে।’
এডওয়ার্ডস বলেন, ‘বোলাররা দুর্দান্ত করেছে। সবকিছুই ঠিকঠাক হয়েছে। নেদারল্যান্ডসের পরিকল্পনাগুলো ভালো হচ্ছে। ১৮ মাস আমাদের ভাল কেটেছে। আমরা মনে করি, আমরা নিজেদের কাজগুলো করতে পেরেছি এবং এখন কিছু ফল পাচ্ছি। টুর্নামেন্টের শুরুতে সেমিফাইনালের বিষয়ে আমাদের সুযোগ নিয়ে কথা বলেছিলাম এবং এটি কঠিন হলেও, লক্ষ্য অটুট থাকবে।’

সুত্র বাসস

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...