তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ০৮:১৫
৩৬৪
তজুমদ্দিন প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি'র সন্ত্রাস,নৈরাজ্য,হত্যা,অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলা তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ অক্টোবর বিকাল ৪ টায় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শান্তি র্যালি বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি তৈয়বুর রহমান মাষ্টারের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
শান্তি সমাবেশে এমপি শাওন বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে বিনা উস্কানিতে। বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।
আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।
এই সময় আরও বক্তব্য প্রদান করেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক একে এম শহিদুল্লাহ কিরন, জেলা পরিষদের সদস্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান, যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন সবুজ, সম্পাদক অপু চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি টুটুল তালুকদার, সম্পাদক হাসেম মহাজন, কৃষকলীগ সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, মৎস্যজীবী লীগ সভাপতি সিরাজ মেম্বার,সম্পাদক সফিক মেম্বার সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত