অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় আওয়ামীলীগ ও যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ০৮:২১

remove_red_eye

৪২২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বিএনপি-জামায়েতের দেশব্যাপি নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামীলীগ ও যুবলীগের পৃথক বিক্ষোভ মিছিল করে।
এদিকে দেশব্যাপি হরতালের ঘোষনা করলেও মনপুরায় হরতাল পালন করতে রাজপথে দেখা মেলেনি উপজেলা পর্যায়ের কোন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের। এমনকি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ। অপরদিকে শনিবার রাত ৮ থেকে রাজপথ দখল রেখে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও শান্তি ও উন্নয়ন সমাবেশ করে যুবলীগ ও আওয়ামীলীগ।
রোববার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও সাধারন সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এই শান্তি ও উন্নায়ন সমাবেশ করে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সদর জিরো পয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে যুবলীগ।
সমাবেশ বক্তব্যে যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার ও সম্পাদক মনিরুজ্জামান মনির উপজেলা যুবলীগের সকল স্তরের নেতা-কর্মীদের রাজপথে থেকে বিএনপি-জামায়েতের সকল নৈরাজ্য প্রতিহত করতে নির্দেশ দেন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে চরফ্যাসন-মনপুরার একমাত্র অভিভাবক আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে নৌকা প্রতীকে বিজয়ী না করে ঘরে না ফেরার অঙ্গীকার করেন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের শান্তি উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল। এই সময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...