অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে রাস্তার পাশে রাতের আধারে খাল দখলের পিলার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১০:১২

remove_red_eye

৪০৮

লালমোহন প্রতিনিধি : ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের লালমোহন গজারিয়া এলাকায় রাতের আঁধারে খাল দখলের জন্য আরসিসি পিলার বসানো হয়েছে। দু’দিন আগে বসানো এই পিলার দেখে এলাকায় চলছে তোলপাড়। এনিয়ে স্থানীয় জনসাধারণ দায়ীত্বশীল অফিসে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি।
জানা গেছে, ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। এই অবস্থায় রাস্তার পাশে খাল থাকায় রাস্তার কাজের ঠিকাদার খালের ¯েøাপে আরসিসি ঢালাইর কাজ করে। ওই ¯েøাপ ভেঙ্গে বৃহস্পতিবার রাতে দখলদাররা খালের পাড়ে আরসিসি পিলার নির্মাণ করে। ভবিষ্যতে খালের মধ্যে আরেকটি পিলার করে দখলদাররা খালের উপর স্থাপনা নির্মাণ করার পরিকল্পনা নেয়। স্থানীয় গজারিয়া ৮নং ওয়ার্ডের রফিক মেলেটারীর ছেলে রাজু ও তার ভাই সহ আরো কয়েকজন এই দখল প্রক্রিয়ার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্ধারা। অভিযোগ ভোলা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড অফিসে দেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা জানান। তবে এনিয়ে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। অভিযোগে বলা হয়, খালটি দখল হয়ে গেলে কৃষি কাজের জন্য পর্যাপ্ত সেচ ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কৃষকরা। এতে কৃষি কাজের জন্য ক্ষতির আশংকা রয়েছে। অভিযোগকারীরা বাধা দিলে তাদের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এবিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী (ভূমি) ইমরান-মাহমুদ-ডালিম জানান, জায়গাটি জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের আওতায়। তাদের কাছে অভিযোগ দিতে হবে।  

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...