অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১০:১৭

remove_red_eye

৩৫৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারের ওপর গাছের ঢাল পড়ে মোহাম্মদ আলী হোসেন নামে ৭৫ বছর বয়সী এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্নদা প্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আলী হোসেন ওই এলাকার মৃত সেকান্দার রাঢ়ির ছেলে।
জানা যায়, আলী হোসেন পেশায় একজন দিনমজুর। তার জামাতা মো. জুয়েল স্থানীয় বাহাউদ্দিন বাবুলের বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। রোববার সকালে তার জামাতা তাকে ওই বাড়ির নারিকেল গাছ পরিস্কার করাতে আনেন। তিনি গাছে উঠে নারকিলে গাছ পরিস্কার করার সময় গাছের একটি ঢাল পাশে থাকা পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যান বৃদ্ধ আলী হোসেন। পরে পাশে থাকা লোকজন দ্রæত স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেন। ওই পল্লী চিকিৎসক এসে বৃদ্ধ আলী হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ আলী হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...