অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জমি বিরোধের জেরে নারীসহ ৬ জনকে পিটিয়ে আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ০২:১০

remove_red_eye

৮১২

দৌলতখান  প্রতিনিধি॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে নারী সহ ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০মার্চ) দুপুরে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর হাট সংলগ্ন নূরে আলম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, রুমা আক্তার (৩০), শিল্পী (২৮), মাইনউদ্দিন (৪৫), নুর নাহার (৩৫), ফাতেমা (২৫) ও রেনু (৪৫)। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
 
নুরে আলম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে আমার দখলীয় জমি নিয়ে মজিদ গংদের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও মজিদ গংরা সালিশ মানেনি। ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। বাড়ি ফিরে জানতে পারি মজিদ, মোসলেউদ্দিন, আবুল কালাম, মিজানুর রহমান সহ ১০-১২ জন মিলে আমার বসতঘরে ভাংচুর করে পরিবারের লোকদের উপর হামলা চালায়।  এতে করে রুমা আক্তার, শিল্পী, মাইনদ্দিন, নুর নাহার, ফাতেমা ও রেনু গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।  মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...