দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ০২:১০
৮১১
দৌলতখান প্রতিনিধি॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে নারী সহ ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০মার্চ) দুপুরে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর হাট সংলগ্ন নূরে আলম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, রুমা আক্তার (৩০), শিল্পী (২৮), মাইনউদ্দিন (৪৫), নুর নাহার (৩৫), ফাতেমা (২৫) ও রেনু (৪৫)। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
নুরে আলম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে আমার দখলীয় জমি নিয়ে মজিদ গংদের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও মজিদ গংরা সালিশ মানেনি। ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। বাড়ি ফিরে জানতে পারি মজিদ, মোসলেউদ্দিন, আবুল কালাম, মিজানুর রহমান সহ ১০-১২ জন মিলে আমার বসতঘরে ভাংচুর করে পরিবারের লোকদের উপর হামলা চালায়। এতে করে রুমা আক্তার, শিল্পী, মাইনদ্দিন, নুর নাহার, ফাতেমা ও রেনু গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত