অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


চরফ্যাসনে কৃষি জমিতে ইটভাটা ; জোর করে মাটি কাটার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

৪০৮

লালমোহন  প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাঙ্গাসিয়া খাল গোড়া এলাকায় কৃষি জমি কেটে ইটভাটা তৈরীর কাজ করছেন মোশারফ কন্টেকটার নামের এক ব্যক্তি। ইট ভাটার নাম দেয়া হয়েছে তেঁতুলিয়া। মোশারফ কন্টেকটারের  নিজের ক্রয়কৃত জমি ছাড়াও পাশের অন্য মানুরেষর ধান চাষ করা জমি থেকে জোর করে বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। তেঁতুলিয়া ইটভাটা নিয়ে এলাকাবাসী যেন কোন রকম প্রতিবাদ বা কথা বলতে না পারে তার জন্য ওই এলাকার মাসুদ মাঝি নামে একজন দালাল রাখছেন মোশারফ। মাসুদ মাঝি ওই ইটভাটার মাটিকাটাও ইটভাটার কন্টেকটারের নিজস্ব লোক বলে জানান এলাকাবাসী। ওই এলাকার ৭০ বছর বয়সী নুর ইসলামের জমি থেকে বেকু দিয়ে জোর করে মাটি কাটার কারনে গত বুধবার দুলারহাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ছেলে জসিম জানায় থানায় অভিযোগ দেয়ার পর তারা আমাদেরকে হুমকি ধামকি ও ধরপাকড় করার কারণে আমরা ৫বছরের জন্য আমাদের ধান চাষের জমি তাদের কাছে বন্ধক রাখতে বাধ্য হয়েছি। এ কারণে ধান পাকার আগেই কাঁচা ধানগাছ কেটে নিচ্ছি।     
সরেজমিনে শুক্রবার সকালে তেঁতুলিয়া ইটভাটায় গিয়ে ছবি এবং ভিডিও করতে গেলে বাঁধা প্রদান করেন মাসুদ মাঝি। সাংবাদিক পরিচয় দেয়ার পর উত্তোজিত হয়ে মাসুদ মাঝি বলেন আমাদের জমিতে আমরা ইটভাটা করছি আপনারা কেন ছবি করবেন। ভিডিও বা ছবি করতে নিষেধ করেন তিনি। ইটভাটার মালিক কে এবং তাকে ডাকতে বললে তিনি বলেন ওনি হলেন সচিবের ভাই মোশারফ কন্টেকটার।
গ্রামাঞ্চলের আবাসিক এলাকায় কৃষি জমিতে ইটভাটার করার কারণে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা ইটভাটার মালিকদের ভয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছে না। এলাকার মো. কবির, মো. সিরাজ, মো. ইলিয়াছ, মো. জসিমসহ অনেকে জানান, কৃষি জমিতে ইটভাটা করা হচ্ছে। তাদের ক্রয়কৃত জমি ছাড়া বাইরের মানুষের জমি জোর করে ভেকু দিয়ে মাটি কাটছে।
ইটভাটার পাশের জমির মালিক মো. ইছমাইল হোসেন মামুন জানান, বর্তামন তেতুলিয়া নামের ইটভাটা এলাকায় আমাদের প্রায় ৮একর জমি ওরা লিজ নিতে চেয়েছিল। আমরা ফসলী জমিতে ইটভাটার জন্য লিজ দিতে রাজী না হওয়ার কারণে আমাদের জমির সিমানা বরাবর ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটার কারণে এখন আমাদের কৃষি জমি তাদের গর্তের মধ্যে ভেঙ্গে পড়ছে। গত ২৭ অক্টোবর সকালে আমি নিজে গিয়ে মাটি কাটার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে মাসুদ মাঝি, নুরে আলম ও সুমনসহ আমাকে মারধর করে এবং আমার পকেটে থাকা ১১ হাজার ৫শত টাকা নিয়ে যায়। আমি এই ব্যাপারে পরদিন ২৮ অক্টোবর দুলারহাট থানায় এজাহার দাখিল করি।
আবাসিক এলাকায় কৃষি জমিতে ইটভাটা ও জোর করে মাটি কাটা প্রসঙ্গে মোশারফ কন্টেকটার বলেন, আমাদের জমিতে আমরা ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটার জন্য কাজ করছি। ইছমাইল হোসেন মামুন গংদের জমি আমাদের পাশে অবস্থিত। তাদের জমি থেকে আমরা মাটি কাটি নাই। মামুনদের জমিগুলো আমরা লিজ নিতে চেয়েছিলাম। ওরা ওদের জমি দেয়নি এবং আমরা যাতে ওইখানে ইটভাটা করতে না পারি তার জন্য তার মামুন বিভিন্ন ষড়যন্ত্র করছে।  
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মো. ইছমাইল হোসেনের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।     





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...