অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৩৩০

আগামীকাল ওয়ানডে বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ^কাপের মঞ্চে এই নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দু’দলের।
এর আগে বিশ^কাপে দু’বার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-পাকিস্তান। দু’দলই একবার করে ম্যাচ জিতেছে।
১৯৯৯ সালে প্রথমবারের মত বিশ^কাপ খেলতে নেমেই অঘটনের জন্ম দেয় বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে বিধ্বস্ত করে ৬২ রানের জয় তুলে নেয় টাইগাররা।
ইংল্যান্ডের নর্দাম্পটনে অনুষ্ঠিত ঐ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। আকরাম খানের ৪২, শাহরিয়ার হোসেনের ৩৯ ও খালেদ মাহমুদের ২৭ রানের উপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৩ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। এরপর দারুন বোলিং নৈপুন্যে ৪৪ দশমিক ৩ ওভারে পাকিস্তানকে ১৬১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন খালেদ মাহমুদ।
বাংলাদেশের কাছে পরাজিত হলেও  আসরের ফাইনাল খেলে পাকিস্তান। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় পাকরা।
এরপর চারটি বিশ^কাপে দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। অবশেষে ২০ বছর পর, ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ^কাপে দেখা হয় বাংলাদেশ-পাকিস্তানের। ঐ ম্যাচে ৯৪ রানে বাংলাদেশকে হারায় পাকিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে এবং পাকিস্তানের জয় ৩৩টিতে। গত সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে সর্বশেষ দেখা হয়েছিলো দু’দলের। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তান শেষ দশ লড়াই :
০৬-১২-২০১১ : পাকিস্তান ৫৮ রানে জয়ী, চট্টগ্রাম
১১-০৩-২০১২ : পাকিস্তান ২১ রানে জয়ী, ঢাকা
২২-০৩-২০১২ : পাকিস্তান ২ রানে জয়ী, ঢাকা
০৪-০৩-২০১৪ : পাকিস্তান ৩ উইকেটে জয়ী, ঢাকা
১৭-০৪-২০১৫ : বাংলাদেশ ৭৯ রানে জয়ী, ঢাকা
১৯-০৪-২০১৫ : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী, ঢাকা
২২-০৪-২০১৫ : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী, ঢাকা
২৬-০৯-২০১৮ : বাংলাদেশ ৩৭ রানে জয়ী, আবুধাবি
০৫-০৭-২০১৯ : পাকিস্তান ৯৪ রানে জয়ী, লর্ডস
০৬-০৯-২০২৩ : পাকিস্তান ৭ উইকেটে জয়ী, লাহোর
সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে :
বাংলাদেশের জয় : ৫ ম্যাচে
পাকিস্তানের জয় : ৩৩ ম্যাচে
টাই : ০

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...