অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আলু আমদানির অনুমতি চায় ১৫ প্রতিষ্ঠান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৫৮৮

দেশে আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন ঘোষণার পর ১৫ প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিএস করপোরেশন ৫০০ মেট্রিক টন, তরফদার এল এন্টারপ্রাইজ ৫০০ মেট্রিক টন, আর বি ট্রেডিং ২ হাজার মেট্রিক টন, এস এন অ্যান্ড কোং ১০ হাজার মেট্রিক টন, জে এস ট্রেডিং ১০ হাজার মেট্রিক টন, এস এন করপোরেশন ১০ হাজার মেট্রিক টন, প্যারাডাইস কানেকশন ১০ লাখ মেট্রিক টন, মেসার্স কারিমা কনসাইনমেন্ট ১০ লাখ মেট্রিক টন, অ্যাড কম ইন্টারন্যাশনাল ১০ হাজার মেট্রিক টন আমদানির অনুমতি চেয়েছে। এছাড়া আরও ছয়টি প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কৃষি মন্ত্রণালয়।

এর আগে সোমবার (৩০ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না হওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করে দেন। কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এসময় নির্ধারিত মূল্যে বাজারে আলু বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন টিপু মুনশি। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রি হচ্ছে না বলে জানানো হয়।

সংশ্লিরা বলছেন, কোনো কোনো মহল আলুর বাজার অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত আছে বলে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুত্র জাগো নিউজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...