দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ রাত ১১:১৮
৪১২
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দুই দখলদারের বিরুদ্ধে। দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওই জমির সামনের অংশ জবর দখল করে রেখেছেন একই ওয়ার্ডের সামছল হক মিঝির ছেলে সামছু মিঝি ও মাহে আলম মিঝি। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম তালুকদারের দৌলতখান পৌর ৪ নং ওয়ার্ডে ১২ শতক জমি রয়েছে। তার মৃত্যুর পর ওই জমির মালিক হন তার চার ছেলে ও দুই মেয়ে। ওই জমির দক্ষিণ দিকের পাকা রাস্তা সংলগ্ন সামনের অংশ পৌর ৪ নং ওয়ার্ডের সামছু মিঝি ও তার ভাই আলমগীর মিঝি জবরদখল করে ঘর তুলেছেন। এ নিয়ে দৌলতখান পৌর সভার মেয়র জাকির হোসেন তালুকদারের নেতৃত্বে থানার উপ পরিদর্শক মো: হানিফের উপস্থিতিতে গত মাসে সালিশ বৈঠক হয়। অবৈধ দখলকারীরা সালিশগণকে উক্ত জমি দখলসত্তে¡র বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে সালিশগণ অবৈধ দখলকারীদের দখলে রাখা জমি মুক্তিযোদ্ধা পরিবারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্ত তারা জমি না ছেড়ে উল্টো জমির মালিকদেরকে প্রাণনাশের হুমকী দিয়ে ভয় ভীতি প্রদর্শন করছেন।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদারের প্রবাস ফেরত ছেলে শাহাবুদ্দিন তালুকদার জানান, তারা এ জমিটি বিক্রি করেছেন তাদের ভাতিজি জামাই চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবদুর রহমান ও দৌলতখান পৌর ৭ নং ওয়ার্ডের শামীম ফরাজির কাছে। কিন্তু জমির সামনের অংশ সামছু মিঝি ও মাহে আলম মিঝি অবৈধভাবে দখলে রাখায় বিক্রিত জমি ক্রেতাদেরকে বুঝিয়ে দিতে পারছি না।
বৈধ কোন কাগজ দেখাতে না পারলেও অভিযুক্ত মাহেআলম মিঝি বলেন, এই জমি আমরা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদারের ভাই ওবায়েদ তালুকদারের কাছ থেকে ক্রয় করেছি।
এ ব্যাপারে দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, সালিশ বৈঠকে বীর মুক্তিযোদ্ধার জমি দখলকারী সামছু মিঝি ও মাহেআলম মিঝি দখলসত্তে¡র বৈধ কোন কাগজ দেখাতে পারেননি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত