অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা চালু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ ভোর ০৪:২৭

remove_red_eye

৮৬০

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় দূর্গম চরের বাসিন্দাদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স। এই পর্যন্ত শতাধিক রোগির স্বাস্থ্য সেবা টেলিমেডিসিনের মাধ্যমে দিয়েছে বলে করোনা ভাইরাস সংক্রান্ত এক জরুরী সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান।

জানা যায়, উপজেলা থেকে বিচ্ছিন্ন ৮ টি চরে ৩০ হাজারের উপরে মানুষ বসবাস করে। এই সমস্ত দূর্গম চরাঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার কোন হাসপাতাল বা কমিউিনিটি ক্লিনিকের ব্যবস্থা নেই। তাই টেলিমেডিসিন সেবা চালু করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, এই উপকূলের ও দূর্গম চরের বাসিন্দাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। ০১৭৩০৩২৪৪২১ নম্বরে ফোন দিয়ে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও সবাইকে যে কোন সমস্যা নিয়ে হাসপাতালে এসে সেবা নেওয়ার অনুরোধ করেন স্বাস্থ্য কর্মকর্তা।

মঙ্গলবার দুপুর ২ টায় হাসপাতালের হলরুমে করোনা সংক্রান্ত জরুরী সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বক্তব্যে জানান, করোনা সংক্রামণ রোধে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেবা করে যেতে হবে। করোনাকে ভয় না পেয়ে প্রতিরোধে ব্যবস্থা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...