অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৮ই জুলাই ২০২৬ | ৩রা শ্রাবণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল, ওমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ বিকাল ০৪:২৮

remove_red_eye

৪০৭

কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি  বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সংক্ষিপ্ত ভার্সন  বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে ওমান। বাছাইপর্বের ফাইনালে রোববার নেপাল-ওমান মুখোমুখি হবে। 
এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসরে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। গতকাল নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের ইনিংস ৯ উইকেটে ১৩৪ রানে গুটিয়ে যায়। দলে ফেরা কুশল মালা  তিন ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। 
জবাবে ১৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। তৃতীয় উইকেটে আসিফ শেখ ও অধিনায়ক রোহিত পডেল মিলে ৬৮ রানে অপরাজিত পার্টনারশীপ উপহার দিয়েছিলেন। আসিফ ৫১ বলে ৬৪ ও পডেল ৩৪ রানে অপরাজিত ছিলেন 
উল্লেখ্য ২০২৪ সালের টি-টোয়েন্টি  বিশ্বকাপ প্রথমবারের মত বিস্তারিত পরিসরে ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে ওমানের তৃতীয় বিশ্বকাপ। ২০২১ সালে সর্বশেষ আসরে  বিশ্বকাপে খেলেছিল।

সুত্র বাসস

মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ

মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ

দৌলতখানে কৃষক কার্ডে তথ্য অনিয়ম করলে আইনগত ব্যবস্থা:  ইউএনও মতিন

দৌলতখানে কৃষক কার্ডে তথ্য অনিয়ম করলে আইনগত ব্যবস্থা: ইউএনও মতিন

মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ

মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ

চরফ্যাশনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

পদার্থবিজ্ঞানসহ ৩ বিষয়ে পরীক্ষা কীভাবে হবে, কারা সুযোগ পাবেন

পদার্থবিজ্ঞানসহ ৩ বিষয়ে পরীক্ষা কীভাবে হবে, কারা সুযোগ পাবেন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল

সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল

আরও...