বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২৭
৫৪৬
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন তিনি। আগামী ১০ নভেম্বর নচিকেতা ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করবেন। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামের এ কনসার্টে শিল্পী জয় শাহরিয়ারও গান গাইবেন।
এ কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য শিল্পী নচিকেতার সংগীত ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন। ১৯৯৩ সালে প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তারপর ত্রিশ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন এই শিল্পী নিজের কথা, সুর আর কণ্ঠে। এ অনুষ্ঠানের শুরুতে গান করবেন বাংলাদেশের শিল্পী জয় শাহরিয়ার।
কলকাতায় এরই মধ্যে এ আয়োজন উদযাপিত হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এরই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এমন আয়োজন করছে ‘আজব রেকর্ডস ও আজব কারখানা’।
এরই মধ্যে অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হয়েছে অনলাইনে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গোযায়ান, নেসক্যাফে, আমার পে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘গত জুলাইয়ে আমি যখন কলকাতায় যাই, তখন নচিকেতা দাদার কাছে বাংলাদেশে তার ত্রিশ বছর উদযাপন করতে চাই বলেছিলাম। একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছু দিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তার ক্যারিয়ারের এ উদযাপন করতেই এ কনসার্ট।’
সুত্র জাগো
বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন ভোলার ছেলে রবিন চৌধুরী
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক
কমেছে সবজির দাম, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা
দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন সেতুমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক