তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২৩
৩৬৬
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার ৭শত কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে স্থানীয় কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, চীনা বাদাম, মুগ ডাল ও সূর্যমুখীর বীজ বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শুভ দেবনাথ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ স¤পাদক মিরাজ উদ্দিন পারভেজ প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ৭শত জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। তমধ্যে সরিষা ১৬৬০ জন, গম ২৫০ জন, ভুট্টা ১২০, সয়াবিন ৪০০ জন, চীনা বাদাম ১১০ জন, মুগ ডাল ৩৭৫ জন, খেশারী ২৩৫ জন, সূর্যমুখী ৫৫০ জন কৃষককে এসব প্রণোদনা দেয়া হবে। সাথে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত