অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

প্রথমবারের মত ব্রাজিল দলে ডাক পেলেন টিনএজার এনড্রিক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৪৫০

ইনজুরিতে থাকা নেইমারের জায়গায় প্রথমবারের মত কোচ ফার্নান্দো দিনিজের বিবেচনায় ব্রাজিল ফুটবল দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী উঠতি তারকা এনড্রিক। 
২০২৪ সালের জুলাইয়ে ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এনড্রিক। তার আগেই অবশ্য কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বে তার জাতীয় দলে অভিষেক হয়ে যেতে পারে। ১৯৯৪ সালে রোনাল্ডোর পর সেলেসাও দলে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ডাক পেলেন এনড্রিক। 
দল ঘোষনা করতে গিয়ে সংবাদ সম্মেলনে দিনিজ বলেছেন, ‘সম্ভাবনাময় একজন খেলোয়াড় হিসেবে তার মধ্যে দারুন প্রতিভা আছে। জাতীয় দলে ডাক পাওয়া তার জন্য কোন চাপ নয়, বরং পুরস্কার। একইসাথে ভবিষ্যতের জন্য একটি সুযোগ।’
৭২ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে এনড্রিকের যোগ দেবার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। বুধবার তার দল পালমেইরাস ব্রাজিলিয়ান লিগ টেবিলের শীর্ষে তাকা বোটাফোগোর বিপক্ষে তিন গোলে পিছিয়ে থেকেও ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এনড্রিক করেছেন জোড়া গোল। 
পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী ১৬ নভেম্বর বারানকুইলাতে কলম্বিয়া ও ২১ নভেম্বর রিও ডি জেনিরোর আইকনির মারাকানা স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে। 
হাঁটুর অস্ত্রোপচারের কারনে নেইমার বিশ্রামে থাকায় দিনিজ তার আক্রমনভাগকে শক্তিশালী করার উপর জোড় দিয়েছেন। এই তালিকায় অভিষেকের অপেক্ষায় আরো আছেন ২২ বছর বয়সী ব্রাইটন ফরোয়ার্ড হুয়াও পেড্রো, ২৩ বছর বয়সী এ্যাথলেটিকো মিনেইরোর পলিনহো ও পের্তোর ২৬ বছর বয়সী পেপে। 
তবে এবারের দল থেকে বিস্ময়করভাবে বাদ পড়েছেন টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসন। 
গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ বাছাইপর্বের ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল। ঐ ম্যাচেই হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে সাইডলাইনে চলে গেছেন নেইমার। এছাড়াও দল থেকে আরো বাদ পড়েছেন দলীয় অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে তিনি কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : এ্যালিসন, এডারসন, লুকাস পেরি
ডিফেন্ডার : এমারসন রয়্যাল, কার্লোস অগাস্তো, রেনান লোদি, ব্রেমার, গাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস, নিনো
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, রডরিগো
ফরোয়ার্ড : এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেলি, হুয়ায় পেড্রো, পলিনহো, পেপে, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র।

সুত্র বাসস

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...