লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫১
৪১১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. শফিউল্যাহ বেপারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল্যাহ ওই এলাকার বেপারী বাড়ির বাসিন্দা।
জানা যায়, সকালে বাড়ির পাশের বাগান পরিস্কার করতে যান বৃদ্ধ মো. শফিউল্যাহ। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকায় ওই তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি পাশে থাকা ওই বৃদ্ধের চাচাতো ভাই মাওলানা আনিসুল হক দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে বাঁশ দিয়ে ঠেলে বিদ্যুতের তার থেকে তাকে আলাদা করেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শফিউল্যাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ শফিউল্যাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত