বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ রাত ০৯:৪০
১৭৩১
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে অনলাইন পত্রিকার সাংবাদিক মো: সাগর চৌধুরীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে আজ বুধবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে।
সাংবাদিক সাগর চৌধুরী জানান, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্ধকৃত চাল রাতের আধারে অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগ পেয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং ছবি তোলেন সাংবাদিক সাগর চৌধুরী। এ জন্য ইউপি চেয়ারম্যানের জসিম উদ্দিন হায়দার এর ছেলে নাবিল হায়দার ক্ষিপ্ত হয়ে মোবাইল চুরির নাটক সাজায়। মঙ্গলবার নাবিল হায়দার সাংবাদিক সাগরকে কথা আছে বলে ডেকে এনে মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রকাশ্য দিবালোকে মারধর করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও প্রকাশ করে। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এর পর মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় সাগর চৌধুরী বাদি হয়ে নাবিল হায়দারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। নাবিল ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাসার জানান, বোরহানউদ্দিন থানায় নাবিল হায়দার চৌধুরীকে প্রধান আসামী এবং আরও অজ্ঞাত ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বোরহানউদ্দিন পৌর এলাকার নিজ বাড়ির থেকে বুধবার নাবিলকে গ্রেফতার করা হয়েছে ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত