অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে সহিংস ঘটনায় আরো ২ যুবক গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৯ রাত ১০:২০

remove_red_eye

১০০৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুকের ম্যাসেঞ্জারে আপত্তিকর মেসেজকে কেন্দ্র করে বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠে সহিংসতা,পুলিশের উপর হামলা ও মন্দিরসহ সংখ্যলঘুদের বাড়িতে হামলার ঘটনায় আরো ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে পৃথক ২ মামলায় গ্রেফতারকৃত আসামীর সংখ্যা দাড়ালো ৭ জন। এদিকে বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই ২ জন আসামীকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে জ্ঞিাসাবাদের জন্য ৫ দিরে রিমান্ডের আবেদন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, গত ২০ অক্টোবর বোরহানউদ্দিনে ঈদগাহ মাঠে সহিংস ঘটনার দিন ভাওয়াল বাড়ির মন্দিরসহ সংখ্যলঘু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাজার থেকে মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ঈদগাহ মাঠে পুলিশের সাথে জনতার হামলা সংঘষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চরফ্যাসন পৌর শহরের কোর্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে নাঈম(২২) নামে অপর এক যুবককে গ্রেফতার করে। বুধবার তাদেরকে ভোলায় আদালতে প্রেরন করা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, গ্রেফতারকৃত ২ জনকে বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় । তবে আদালতে তাদের শুনানী না হওয়ায় পরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, পুলিশের উপর হামলা ও সংর্ঘষসহ ৪জন নিহতের ঘটনার মামলায় মোট ৬জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জনকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মন্দির ভাংচুর মামলায়ও গ্রেফতার দেখানো হয় এবং মাসুম বিল্লাহ নামে ১ যুবককে শুধু সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মন্দির ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের উপর হামলা ও সংখ্যালঘুদের বাড়ি হামলার ঘটনায় পৃথক ২ মামলায় গ্রেফতারকৃত ৭ আসামীরা হলো,আরিফ, সজিব, আল আমিন, স্বপন,হাসনাইন,মাসুম বিল্লাহ, নাঈম। এছড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের অপর একটি মামলায় বিপ্লব চন্দ্র শুভ, সাকিল ও নাইমসহ ৩ জন জেল হাজতে রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...