অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঢাকায় গিয়ে লাশ হলেন লালমোহনের মহিউদ্দিন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৩৬৪

লালমোহন প্রতিনিধি : এনজিও থেকে ঋণ নিয়ে ঢাকায় রাইড শেয়ারিং করছিলেন মহিউদ্দিন। বুধবার রাতে স্টীলের সীটবাহী একটি ট্রাক মহিউদ্দিনের প্রাইভেটকারের উপর উল্টে পড়ে। প্রাইভেটকারে থাকা দুই যাত্রী প্রাণে রক্ষা পেলেও চালকের আসনে থাকা মহিউদ্দিন আটকে যায়। রাজধানীর ওয়ারী এলাকায় বুধবার রাত ১০টার দিতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মালামাল সরিয়ে মহিউদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  
স্ত্রী আরজু বেগম জানান, দুই ছেলে হাসান ও হোসাইনকেসহ লালমোহন থেকে ৩ বছর আগে ঢাকা মগবাজার গিয়ে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তার স্বামী। সেখানে স্বামী রাইড শেয়ারিং করে সংসার চালাতো। কিন্তু বুধবার রাতে অতিরিক্ত লোডের ট্রাকটি তার স্বামীর গাড়িতে উল্টে পড়ে। দীর্ঘ ৪ ঘন্টা ট্রাকের স্টীল সীটের নিচে আটকে ছিল তার স্বামী। দীর্ঘক্ষণ আটকেত থাকায় তিনি মারা যান। সময়মতো উদ্ধার করতে পারলে হয়তো বেঁচে যেতেন। মহিউদ্দিনের স্ত্রী আরজু বেগম দুই ছেলে নিয়ে ঢাকা মেডিকেলে মৃত স্বামীর পাশে আছেন। পোস্টমর্টেম শেষে ওয়ারী থানা রাতে লাশ হস্তান্তর করবে। পরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। তিনি জানান, তার দুই ছেলে ৮ বছরের হাসান ও ৫ বছরের হোসাইনকে নিয়ে এখন কোথায় যাবেন তিনি।
বৃহস্পতিবার মহিউদ্দিনের গ্রামের বাড়ি লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের সিদ্দিক মিয়ার পুল এলাকায় গিয়ে পাওয়া যায় মহিউদ্দিনের বৃদ্ধ বাবা তফাজ্জল মালকে। ছেলের মৃত্যুর খবর শুনেছেন রাতে। প্রায় বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি। তার ৩ ছেলের বড় ছেলে মফিজও এর আগে মারা যান। মহিউদ্দেনের মাও জীবিত নেই। ছোট ছেলে মিজানও ঢাকা গাড়ি চালান। এই অবস্থায় একাকীত্ব আর পুত্র শোকে তিনি হতবিহŸল হয়ে পড়েছেন। মহিউদ্দিনের খালাতো ভাই শাহাবুদ্দিন আহমেদ শুভ্র জানান, মহিউদ্দিন দেড় যুগ ধরে গাড়ি চালাতো। আগে অন্যের গাড়ি চালাতো। বছর দুয়েক আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি প্রাইভেট কার কিনেন রাইড শেয়ারিং এর জন্য। সেই ঋণ এখনো শোধ হয়নি। প্রাইভেট কার চালিয়ে সংসার চালানোর পাশাপাশি কিস্তি পরিশোধ করে আসছিলেন তিনি। এখন এনজিওর ঋণ পরিশোধ নিয়ে স্ত্রী ও সন্তানকে ভুগতে হবে। তিনি আরো জানান,  ট্রাকটি ওয়ারী থানা পুলিশ আটক করেছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। 

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...