অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ২৪ প্রকল্প উদ্বোধন ও প্রণোদনা বিতরণ করলেন এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৩৯০

বোরহানউদ্দিন প্রতিনিধি:  ভোলার বোরহানউদ্দিনে এলজিইডি বাস্তবায়িত ২৪ টি প্রকল্প উদ্বোধন, কৃষি প্রণোদনা বিতরণ ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম জানান, উপজেলায় এলজিইডি বাস্তবায়িত ২৪ টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ওই বাস্তবায়িত প্রকল্প ব্যয় হয়েছে ৩৮ কোটি ১১ লাখ টাকা। আজ থেকে সংশ্লিষ্ট  এলাকার জনগন এর সুফল ভোগ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল জানান, উপজেলার ৩ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে রবি শস্যের জন্য বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ লাখ ৭০ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন স্কুল ও সমমানের প্রতিষ্ঠানে ৫৭০ জোড়া টেবিল বিতরণ করা হয়। একই সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ৯০ টি জেলে পরিবারের হাতে বৈধ মাছ ধরা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম,কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মো. বাহাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...