দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২৬
৪৪৫
দৌলখাতখান সংবাদদাতা : বিএনপি দেশে হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ মারে। বাসের ঘুমন্ত যাত্রীদের পুড়িয়ে মারছে। অবরোধের নামে ভীতি সৃষ্টি করে মানুষকে কষ্ট দিচ্ছে। প্রধান বিচারপতির বাসায় হামলা করছে। পুলিশ মারছে। জামাত বিএনপি দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। জামাত বিনপির তান্ডব সারা বিশ্ব দেখেছে। ভোলা- ২ (দৌলতখান- বোরহানউদ্দিন) এলাকার এমপি আলহাজ্ব আলী আজম মুকুল তার নির্বাচনী এলাকা দৌলতখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার দৌলতখান উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে উপজেলা যুবলীগের সভাপতি জোবায়ের হোসেনের জাবুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, যুবলীগ নেতা হাসান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর মিয়া, আওয়ামী লীগ নেতা আলমগীর কমিশনারসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি বলেন আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুসহ দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দৌলতখানে মেঘনার তীর রক্ষায় সিসি বøক স্থাপন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি। তিনি বলেন আওয়ামী লীগের মনোনয়ন পেলে আগামীতে এলাকার উন্নয়নে যেন কাজ করতে পারি সবাই দোয়া করবেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত