লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২৯
৩৭১
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনার বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় অনতে হবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেহ নেই। শেখ হাসিনার সরকারের আমলে শুধু শহর কেন্দ্রিক নয় গ্রাম, গঞ্জ ও চরাঞ্চলের উন্নয়ন এখন দৃশ্যমান। বর্তমান সরকারের আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।
শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকাদার বাজারে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন আজকে অনেকে সহ্য করতে পারছে না এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র সফল করতে না পেরে তারা দেশের স্বার্থ না দেখে বিদেশী প্রভূদের কাছে বিভিন্ন ধরনা ধরছে। বিএনপি জামাত জোট মীর জাফরদের পেতাতœা। তাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এই মীর জাফরদের পেতাতœারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দেশের জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
ধলীগৌর নগর ইউনিয়ন আওয়ামীলীগ (উত্তর) সভাপতি মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমূখ।
এদিকে সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঢোল বাদ্য বাজিয়ে নেচে গেয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেয়।

এদিকে মঙ্গল সিকদার বাজার ছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী হরিগঞ্জ বাজার, থানার মোড়, তজুমদ্দিন উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ নৌকার গনজোয়ার ওঠে। এসময় বিশাল মটরসাইকেলের শোভাযাত্রা হয়েছে। স্থানীয় এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তোরন নিমান করা হয়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত