অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:৪১

remove_red_eye

৩৩২

তজুমদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিনে কেককাটা, রেলী ও যুব সমাবেশের আয়োজন করেছেন উপজেলা যুবলীগ। 
 
শনিবার (১১ নভেম্বর)  বিকালে উপজেলা সদরের উত্তর বাজারে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান মিশু র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম নুরুন্নবী র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। 
 
এসময় এমপি শাওন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশী বিদেশি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবেনা। শুধু যুবলীগের কর্মীরা শান্তিপূর্ণ অবস্থান নিলে আগুন সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হবে। আওয়ামী লীগের নেতা কর্মী রা মাঠে নেমেছে, নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, কালমা ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন মিয়া, তজুমদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু তাহের, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, মলংচড়া চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল প্রমূখ।
 
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...