বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫০
৪৮৫
সান ফ্রান্সিসকোতে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে রাশিয়াকে পূর্ণ অংশগ্রহণকারী দেশ হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।
যদিও ইউক্রেনে আগ্রাসনের কারনে রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টা চালিয়ে আসছে দেশটি।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা রোববার এ কথা জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া অচিন্তনীয় বিষয়। ফলে উপ প্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক সম্মেলনে যোগ দিচ্ছেন।
অ্যাপেক শীর্ষ সম্মেলনের দায়িত্ব পাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ম্যাট মুরে বলেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবেই তাকে বিবেচনা করা হবে। তিনি সম্মেলনের সকল ইভেন্টেই অংশ নেয়ার সুযোগ পাবেন।
ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে ওভারচুকের ওপরে। কিন্তু রাশিয়ার অনেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ওভারচুক এর বাইরে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই এমন অনেক দেশের নেতাই অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। এর মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও রয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সাক্ষাত হওয়ার কথা রয়েছে।
পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। চলতি বছর তিনি দক্ষিণ আফ্রিকা ও ভারতে সম্মেলনে যোগ দেন। যুক্তরাষ্ট্রের চেয়ে এ দু’টি দেশের সাথে রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। এছাড়া চীন সফরও করেন পুতিন।
তবে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ্যে স্পষ্ট করে বলেছে, তারা সানফ্রান্সিসকোতে পুতিনকে স্বাগত জানাবে না। এর জবাবে রাশিয়া বলেছে, প্রত্যেক অ্যাপেক সদস্যের ওপর প্রতিনিধি নির্বাচনের বিষয়টি নির্ভর করছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত