বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫২
৪৪৭
গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জনের প্রথম রুশ দলটি কায়রোয় রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল সদর দফতরে পৌঁছেছে। তাস’র এক সংবাদদাতা এ কথা জানান।
রুশ নাগরিকদের বহনকারী তিনটি মিনিবাস সদর দফতরের কাছের একটি হোটেলের কনফারেন্স হলে পৌঁছেছে। উদ্ধারকারীদের সাথে চিকিৎসা কর্মীদের দল ও জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দেখা করেন।
অপারেশন প্রধান, রুশ জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা ড্যানিল মার্টিনভ বলেন, যতক্ষণ না গাজা ছেড়ে যেতে ইচ্ছুক এক হাজারের বেশি রুশ নাগরিকদের সরিয়ে নেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত রাশিয়ান জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল গ্রুপটি মিশরে থাকবে। তিনি বলেন ‘সবাইকে সরিয়ে নিতে যতদিন লাগবে আমরা ততদিন এখানে থাকব। আমরা তখনই চলে যাব যখন শেষ স্বদেশী বা সাহায্যপ্রার্থী ব্যক্তিকে বের করে নিয়ে বিমানে তুলে দেওয়া হবে।’
তিনি জোর দেন যে, অপারেশনাল গ্রুপ কয়েক দিনের মধ্যে সমস্ত রাশিয়ান নাগরিক এবং সাহায্যপ্রার্থীদের প্রায় ১ হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘যদি চেকপয়েন্টটি খোলা থাকে তবে আমাদের কয়েক দিনের প্রয়োজন হবে।’ তিনি উল্লেখ করেন, ‘অপারেশনাল গ্রুপটি গত তিন দিন ধরে সীমান্ত ক্রসিংয়ের অনুমতির অপেক্ষায় ছিল। কিন্তু চেকপয়েন্টটি সরিয়ে না দেয়ায় ইসরায়েল অ্যাম্বুলেন্সগুলিকে যেতে দেয়নি।
ইতোপূর্বে বলা হয়েছে যে, গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জন রাশিয়ানের প্রথম দল কায়রোতে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল সদর দফতরে পৌঁছেছে। ড্যানিল মার্টিনভ বলেন, গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জন রাশিয়ানের প্রথম দলটি ১৩ নভেম্বর সকালে মস্কোর উদ্দেশে রওনা হবে। তিনি বলেন, ‘আগামীকাল ১০ টায় আমরা কায়রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হচ্ছি। সেখানে মস্কোর একটি বিমান আমাদের জন্য অপেক্ষা করছে।’ তিনি আরো জানান, প্রথম ৭০ জন অপারেশনাল হেডকোয়ার্টারে পৌঁছেছে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত