অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় ৪০ কেজির দুই কোরাল মাছ ৪০ হাজারে বিক্রি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৩ রাত ০৮:০৯

remove_red_eye

৫৬৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বসু নামে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল সাইজের ৪০ কেজি ওজনের দুইটি কোরাল মাছ। একটি কোরাল মাছের ওজন ২৫ কেজি অপর কোরালটি ১৫ কেজি। মাছ দুইটি ঘাটে বিক্রি জন্য আনলে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকদিন পর বড় সাইজের কোরাল মাছ দেখতে পেয়ে খুশি সাধারন মানুষ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মাছ দুইটি বেশি লাভের আশায় বিক্রির জন্য লঞ্চযোগে ঢাকার মৎস্য আড়তে পাঠিয়েছেন মাছ দুইটি জেলের কাছ থেকে ক্রয় করা সুমন বদ্দার।
এর আগে রোববার (১২ নভেম্বর) রাতে চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জেলে বসু মাঝির জেলে ধরা পড়ে কোরাল মাছ দুইটি। পরে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে মাছ দুইটি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা নামক মৎস্য আড়তে মাছ দুইটি বিক্রির জন্য আনলে হাঁকডাক দিয়ে কেজি প্রতি এক হাজার টাকা করে ৪০ কেজি ওজনের কোরাল দুইটি চল্লিশ হাজারে ক্রয় করেন সুমন বদ্দার।
মাছ দুইটি ক্রেতা সুমন বদ্দার জানান, ৪০ কেজি ওজনের মাছ দুইটি কেজি প্রতি এক হাজার করে চল্লিশ হাজারে ক্রয় করেন। বেশি লাভের আশায় মঙ্গলবার লঞ্চযোগে ঢাকার কাওরান বাজার মৎস্য আড়তে পাঠানো হয়েছে।
জেল বসু মাঝি জানান, চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের জন্য জাল পেতে অপেক্ষা করছিলাম। পরে জাল তুলতে গেলে ভারী মনে হলে একজনকে নদীতে নেমে জাল তুলতে সহায়তা করে। পরে দেখি দুইটি বড় সাইজের কোরাল মাছ। মাছ দুইটি নিয়ে বিক্রির জন্য তালতলা ঘাটে রওয়না করি। পরে মাছ দুইটি ঘাটে এনে ওজন করে বিক্রি করি। একটির ওজন ২৫ কেজি অপর কোরালটি ১৫ কেজি। কেজি একহাজার করে চল্লিশ হাজারে সুমন বদ্দার নামে এক পাইকার ক্রয় করেছেন। ওই জালে আর কোন ধরা পড়েনি বলে জানান তিনি।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, শীতের এই মৌসুমে সাগর থেকে বড় সাইজের পাঙ্গাস ও কোরাল মাছ মেঘনায় আসে। আশাকরি জেলেদের জালে আরও বড় সাইজের মাছ ধরা পড়বে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...