অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনা ঝুঁকিতে মানুষিক ভারসাম্যহীন মানুষ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ রাত ০১:৫০

remove_red_eye

৭২৮

অচিন্ত্য মজুমদার:: করোনা সংক্রামন প্রতিরোধে ব্যাপক পদক্ষেপ গ্রহণের ফলে ভোলার ব্যস্ততম সড়ক পাড়া মহল্লায় নেই আর আগের মতো লোকসমাগম। দোকান পাট বন্ধ হয়ে গেছে। সবাই মরণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে করছে আপ্রাণ চেষ্টা। কিন্তু ভোলায় এখনও ঠিকানা বিহীন বহু মানুষিক ভারসাম্যহীন মানুষ পথেই রয়েছে যারা বুঝেনা করোনা ভাইরাস কি। তাই তাদের নেই মৃত্যুর ভয়। বরং এই মহা বিপদের সময় তাদের এখন খাদ্যাভাবে কারনে জীবন সংকটময় হয়ে উঠেছে। শুধু তাই নয় ওই সব নিরাপত্তাহীন ওইসব মানুষ গুলোর কাছ থেকে করোনা ভাইরাস ছাড়ানোর আশংকা রয়েছে।

সরেজমিনে ভোলা শহর ও এর আশপাশ ঘুরে জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে গোলে ২৬ মার্চ থেকেই ভোলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তকতা জারি করা হয়। ঔষধ, মুদি ও কাঁচাবাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে নৌ বাহিনীর টহল শুরু করে। সাধারণ মানুষও বিশেষ প্রয়োজন ছাড়া বের হয় না। বলতে গেলে ভোলা শহর প্রায় জনশূণ্য হয়ে পড়েছে। জীবন বাঁচানোর তাগিদে মানুষ আশ্রয় নিয়েছে ঘরে। কিন্তু কিছু মানুষিক ভারসম্যহীন অসহায় মানুষ শহরের রাস্তার ধারে পড়ে আছে। তারা কথা বলতে পারেনা। কোন কিছু বুঝেও না। করোনা ভাইরাস নিয়ে তাদের চিন্তাও নেই। কিন্তু অপরিস্কার নোংরা অবস্থায় পড়ে থাকায় এসব ভারসাম্যহীন মানুষদের মধ্যে করোনা ভাইরাস ছড়ানো আশংকা দেখা দিয়েছে। এমনকি তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে অন্যদের মাঝেও। কিন্তু এসব ভারসাম্যহীন মানুষগুলোকে দেখার নেই কোউ।  

সবুর আলী নামে এক পথচারী বলেন, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা মাক্স পরি। কিন্তু অসহায় এসব মানুষিক ভারসাম্যহীন লোকগুলো তা তো বোঝেই না উল্ট খাবারের জন্য মানুষের অপেক্ষায় থাকে।

অপর পথচারী লক্ষণ বণিক বলেন, হোটেল রেস্তোরা যখন খোলা ছিলো পথচারিদের কারো কারো সহায়তার এতো দিন তাদের আহারের ব্যবস্থা হতো। কিন্তু এখন আর তাদের দেখারও কেউ নেই। বলতে গেলে অনাহারেই তাদের দিন কাটছে। অনেকেই ফলমুল কিনে দিলেও তাদের কপালে ভাট জুটছে না।

এ ব্যাপারে ভোলা পৌরসভার মেয়রের সাথে আলাপ করে এসব প্রতিবন্ধী অসহায় মানুষদের একটি পুণর্বাসন কেন্দ্রে নিয়ে খাদ্যসামগ্রীসহ অনান্য সেবা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম আলম সিদ্দিক।

এদিকে ভোলার মানুষিক ভারসাম্যহীন ঠিকানা বিহীন এসব মানুষের কোন পরিসংখ্যান না পাওয়া গেলেও ভোলা জেলা সদরসহ বিভিন্ন উপজেলার রাস্তা ঘাটে অন্তত শতাধিক মানুষ চরম করোনা ঝুঁকিতে রয়েছে। অসহায় এসব মানুষের খাবারের ব্যবস্থাসহ করোনা ঝুঁকি থেকে রক্ষার দাবী স্থানীয় সচেতন মহলের।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...