অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ভাংচুর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৩ রাত ১০:০১

remove_red_eye

৪৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হামলা , ভাংচুর, মটরসাইকেলে অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ৩০  জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতরদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বুধবার দিনভর এলাকায়  পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের খাসেরহাট বাজারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর সন্ধ্যা পর স্থানীয় ইউনিয়ন ইউসুফ মিঝির ঘরবাড়ীসহ প্রায় ৭টি দোকান, ৫টি মটোরসাইকেল অগ্নিসংযোগ ও মাইক্রোবাস ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলেন,বিএনপির সন্ত্রাস নৈরাজ্যৈর প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের সমর্থকরা দক্ষিণ খাসেরহাট বাজারে একটি মিছিল বের করে। এ সময় ভোলা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে । এতে করে এ সময় দু’গ্রæপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের ৩ টি মটরসাইকেলে আগুন দেয়া হয়। এসময় তাদের ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জন তজুমদ্দিন হাসপাতালে ও গুরুতর ১ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলন সম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মিয়া অভিযোগ করে বলেন,এমপি নুরনবী চৌধুরী শাওন ভাবমূর্তি নষ্ট করার জন্য  আবু নোমানের সমর্থকরা অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার জন্য তারা উল্টো আমাদের কর্মীদের উপর  অতর্কিত হামলা করেন এঘটনার জন্য  ইঞ্জিনিয়ার আবু নোমান ও বিএনপিকে দায়ী করেন। মিডিয়া কভারেজ এর জন্য নোমান গ্রæপ এঘটনা ঘটায়।
অপরদিকে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা ও  নোমান সমর্থক ইউসুফ মিঝি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকালে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যৈর প্রতিবাদে তজুমদ্দিন খাসের হাট বাজারে তাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।  এ সময় প্রতিপক্ষরা তাদের উপর হামলা করেছে। তারা আমার বাড়ীঘর ভেঙ্গে ফেলেছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মটসাইকেল, মাইক্রোবাস ভাংচুর করেছে।  হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানায়, ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থক ইউসুফ মিঝির বাড়ির কাছ থেকে কিছু লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে এমপির সমর্থকরা আহত হন। পরে তাঁরাও পাল্টা হামলা করে। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...