অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ তানজিলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:১৪

remove_red_eye

৫০৩

মোঃ ইসমাইল: একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের গৃহবধূ তানজিলা।  শুক্রবার রাত ১১ টার দিকে আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হোসনে আরা এর তত্ত্বাবধানে সাধারণ ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যাসন্তান প্রসব করেন তাসলিমা।

তিনি উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের স্ত্রী।  

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১০ টার দিকে প্রসাব বেদনায় তিনি চরফ্যাশনের আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভর্তি হন।পরে ৩০ মিনিটের মধ্যে সাধারণ ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। বর্তমানে মা সুস্থ রয়েছে। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান গেছে।

চরফ্যাশন আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, বাচ্চাদের ওজন কম রয়েছে। জন্ম হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা তাদের একজনেরও নেই। তাই চারটি শিশুকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে পরিবারকে।

এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়ায় তাদের স্বজনরা সবাই খুশি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...