বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭
৪৫৩
মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। কোটি কোটি ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটির। প্রতিনিয়ত আপডেট হচ্ছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে। এবার নতুন এক ফিচার যুক্ত হয়েছে। যেখানে আপনার পোস্ট করা ছবি ভিডিও থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে নিতে পারবেন।
ইনস্টাগ্রামের আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সনে প্রায়ই নতুন ফিচার যুক্ত হচ্ছে। জানা গিয়েছে খুব শিগগির এই প্লাটফর্মে পাওয়া যাবে কৃত্রিম মেধা-চালিত টুলসহ একগুচ্ছ নতুন ফিচার। এই ফিচারগুলো ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও থেকে স্টিকার তৈরি করার সুযোগ করে দেবে। এবিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সংস্থাটি।
স্টিকার সার্চ এন্ট্রি বক্সে ক্রিয়েট বোতামে ক্লিক করলে পাওয়া যাবে এই নতুন ‘কাস্টম স্টিকার জেনারেটর’ ফিচারটি। তৈরি হওয়া স্টিকার পোল, কুইজ বা অন্যত্র ব্যবহার করা যাবে।
মেটার নিজস্ব ‘সেগমেন্ট এনিথিং এআই’ মডেল ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই কাস্টম এআই স্টিকার জেনারেটর। এতে ব্যবহারকারীরা ক্যামেরা রোল বা প্ল্যাটফর্মে থাকা যে কোনো ছবি বা ভিডিও ব্যবহার করে স্টিকার তৈরি করতে পারবেন।
আইমেসেজে যেভাবে স্টিকার তৈরি হয়, প্রায় একই রকম ভাবে এক ক্লিকেই এই কাজ সারতে পারবেন ব্যবহারকারী। সেক্ষেত্রে একটি ছবি থেকে যে কোনো বস্তুকে আলাদা করে ফেলা যাবে সহজে। মনের মতো না হলে আবার ম্যানুয়ালি বিষয় নির্বাচনও করে নেওয়া যাবে।
স্টিকার তৈরি হয়ে গেলে, সেটি ব্যবহারকারী তার যে কোনো রিল বা স্টোরিতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ‘ইউজ স্টিকার’ বোতামে ট্যাপ করতে হবে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত