অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৪৩৫

‘চ্যাটজিপিটি’ শব্দটি এখন কম বেশি সবার কাছেই পরিচিত। গত বছরের নভেম্বরে তৈরি হওয়ার পর সারা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছে চ্যাটবটটি। তবে এবার আলোচনায় এলেন চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান। স্বয়ং চ্যাটজিপিটির উদ্ভাবককেই চাকরিচ্যুত করলো ওপেনএআই। যিনি চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

গত ১৭ নভেম্বর ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

ওপেনএআই’র চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানের সিইও’র দায়িত্ব পালন করবেন। কোম্পানি বলেছে, স্থায়ীভাবে সিইও নিয়োগের ক্ষেত্রে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে তার জন্ম ৩৮ বছর বয়সী স্যামের। বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। বছরখানেক আগে চ্যাটজিপিটি বাজারে ছেড়ে প্রযুক্তিজগতে খ্যাতি পায় স্যামের ওপেনএআই। এই জগতে তারকা বনে যান স্যাম।

সেই সঙ্গে চ্যাটজিপিটি বাজারে এনে প্রযুক্তিজগতে বড় ধরনের প্রতিযোগিতার সূচনা করেন স্যাম। মেটা, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে। চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের শেখা। ভাষা ইনপুট হিসেবে দিলে চ্যাটজিপিটি সেটি বুঝতে পারে এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।

বিশ্বে বর্তমানে চ্যাটজিপিটির আলোচনা-সমালোচনা দুটোই চলছে সমান তালে। মানুষ ঝুঁকছেন এই এআই চ্যাটবটে। এছাড়া চ্যাটজিপিটির জনপ্রিয়তায় চাকরিচ্যুত হয়েছেন অনেকেই। আবার নতুন নতুন কর্মক্ষেত্রও তৈরি করেছে চ্যাটজিপিটি।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...