চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ রাত ০৯:১৭
৫১০
শশীভূষণ সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলায় এক সঙ্গে জন্ম নেওয়া ৪ জমজ শিশু জন্মের ৩০ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে। রোববার বিকালে সেই ৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জাহানপুর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারেফ হোসেন।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলা সদরের আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে চার শিশু (দুই মেয়ে ও দুই ছেলে) জন্ম দেন তানজিলা বেগম নামের এক গৃহবধূ। জন্মের দুই ঘণ্টা পর একটি সন্তান মারা যায়। এরপর রোববার সকালে বাকি ৩ শিশু এক সঙ্গে মারা যায়। চার সন্তান জন্ম দেয়া তানজিলা বেগম উপজেলার জাহানপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সোলেমানের স্ত্রী। শিশুদের নানা নাসির চৌধুরী বলেন, জন্মের ২ ঘন্টা পর্যন্ত আমার চার নাতি-নাতনীরা সুস্থই ছিল। হঠাৎ একজন দুই ঘন্টা পর মারা যায়। তারপর রোববার সকালে এক সঙ্গে তিনজন মারা যায়। মৃত নাতি-নাতনিদের বাড়ি এনে দাফন সম্পন্ন করা হয়েছে। চরফ্যাশন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. হোসনেয়ারাকে ফোন দেয়া হলে ব্যস্ত দেখিয়ে ফোন কেটে দেন। তবে আধুনিক হাসপাতালের পরিচালক তিতুমীর বলেন, আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে যে চারটা বাচ্চা জন্ম নিয়েছে তাদের ওজনে কম ছিল। যতটা সম্ভব আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করেছি। জন্মের দুই ঘন্টা পর একজন মারা গেছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অনাত্রে রেফার করা হয়। শুনলাম সেই তিন শিশু নাকি রোববার সকালে মারা গেছে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত