অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে এক সঙ্গে জন্ম নেওয়া ৪ শিশুর মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ রাত ০৯:১৭

remove_red_eye

৫০৮

শশীভূষণ সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলায় এক সঙ্গে জন্ম নেওয়া ৪ জমজ শিশু জন্মের ৩০ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে। রোববার বিকালে সেই ৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জাহানপুর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারেফ হোসেন।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলা সদরের আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে চার শিশু (দুই মেয়ে ও দুই ছেলে) জন্ম দেন তানজিলা বেগম নামের এক গৃহবধূ। জন্মের দুই ঘণ্টা পর একটি সন্তান মারা যায়। এরপর রোববার সকালে বাকি ৩ শিশু এক সঙ্গে মারা যায়। চার সন্তান জন্ম দেয়া তানজিলা বেগম উপজেলার জাহানপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সোলেমানের স্ত্রী। শিশুদের নানা নাসির চৌধুরী বলেন, জন্মের ২ ঘন্টা পর্যন্ত আমার চার নাতি-নাতনীরা সুস্থই ছিল। হঠাৎ একজন দুই ঘন্টা পর মারা যায়। তারপর রোববার সকালে এক সঙ্গে তিনজন মারা যায়। মৃত নাতি-নাতনিদের বাড়ি এনে দাফন সম্পন্ন করা হয়েছে। চরফ্যাশন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. হোসনেয়ারাকে ফোন দেয়া হলে ব্যস্ত দেখিয়ে ফোন কেটে দেন। তবে আধুনিক হাসপাতালের পরিচালক তিতুমীর বলেন, আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে যে চারটা বাচ্চা জন্ম নিয়েছে তাদের ওজনে কম ছিল। যতটা সম্ভব আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করেছি। জন্মের দুই ঘন্টা পর একজন মারা গেছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অনাত্রে রেফার করা হয়। শুনলাম সেই তিন শিশু নাকি  রোববার সকালে মারা গেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...