অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মোবাইলে কল দিলেই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌছে দিবে হা-মীম অ্যালামনাই অ্যাসোসিয়েশন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ রাত ০৩:৫৪

remove_red_eye

৮১৪

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে মহামারি করোনার প্রভাবে ঘর থেকে বের হতে না পারা মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষুধ ও খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিতে হোম ডেলিভারি সার্ভিস কার্যক্রম শুরু করেছে লালমোহন হা-মীম অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ০১৩১৬৮৬১৬৩১ নম্বরে কল করে অর্ডার করলে প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে যাবে বাড়ি। তবে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।

দেশের দুর্যোগময় এই পরিস্থিতিতে লালমোহন উপজেলার মানুষ যেন করোনা ঝুঁকিতে ঘরের বাইরে বের না হয়, এজন্য হোম ডেলিভারি সার্ভিস চালু করা হলো।

লালমোহনের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সংগঠন হা-মীম অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

হা-মীম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম জানান, আমরা সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর সাথে সঙ্গরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছি। উপজেলার যে কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বসেই সরবরাহ সুবিধা নিতে হটলাইনে ফোন করে চাহিদা পণ্যের অর্ডার করলে, স্বেচ্ছাসেবকরা নিজ দায়িত্বে বাড়িতে খাবার পৌঁছে দিবেন। এজন্য সুবিধাভোগীকে কোন ডেলিভারি চার্জ দিতে হবে না। সঙ্গে ক্যাশ মেমো দেখে পণ্যের দাম পরিশোধ করবেন। বর্তমানে এই সার্ভিস দিতে ১০ জন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেওয়া হয়েছে। সাড়া মিললে পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান নাহিদ।

লালমোহন উপজেলায় প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম শুরু হওয়ায় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে এ সংগঠনের উদ্যোগে ১০০ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...