অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শিল্পীদের প্রতি অভিনয়শিল্পী সংঘের আহ্বান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:০৯

remove_red_eye

৫৩৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তিনি। ঘুমের ওষুধ সেবন, হাসপাতালে ভর্তি, সাংবাদিকদের হুমকি, ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানো— এসব বিষয় নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এ অভিনেত্রী।

এদিকে টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে শিল্পীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির শুরুতে অভিনয়শিল্পীদের উদ্দেশ্য বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে আমরা সবাই মিলে একটি সুন্দর ইন্ডাস্ট্রি তৈরিতে নিরলসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। শুধু নিজের পেশা নয়, সেই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য শাখা যেমন: নাট্যকার, পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিশেষ করে সংবাদমাধ্যম ও তার বিনোদন সাংবাদিকরাও আমাদের পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকলকে সাথে নিয়েই আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘মাঝে মাঝেই বিভিন্নজনের সাথে আমাদের মতবিরোধ, ভুল বোঝাবুঝি এমনকি কখনো কখনো অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলকেই একটু সহনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা অভিনয়শিল্পীরা, আমাদের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে ভীষণ সচেতন থাকা দরকার। যাতে আমাদের ইন্ডাস্ট্রির কেউ আমাদের কথায় কষ্ট না পান; অসম্মানিত না হন। অভিনয়শিল্পীদের লাখ লাখ ভক্ত ও অনুসারীরাও যেন তার প্রিয় শিল্পীর কোনো আচরণে আহত না হন এবং অশ্রদ্ধা না করেন।’

অভিনয়শিল্পীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘একসাথে চলতি পথে সমস্যা হবেই এবং তার সমাধানও হবে। সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। প্রয়োজনে আপনি আপনার অগ্রজ ও শ্রদ্ধার অভিনয়শিল্পীর সাথে আলোচনা করুন। অভিনয়শিল্পী সংঘের সাথে আপনার সমস্যা নিয়ে কথা বলুন। আমরা সবসময়ই যে কোনো সংকটে আপনার পাশে আছি, ছিলাম এবং থাকব। কিন্তু অসংযত হয়ে আমরা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বলব না, যাতে আমাদের সহযাত্রী আমাদের ভুল বুঝবেন।’

অভিনয়শিল্পীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অভিনয়শিল্পী সংঘ। তা জানিয়ে বলা হয়েছে, ‘অভিনয়শিল্পীর সাইবার নিরাপত্তার জন্য ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে। অভিনয়শিল্পীর আইনগত সহায়তা ও পরামর্শের জন্য আমাদের লিগ্যাল উইং আছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের জন্য আমাদের বিভিন্ন আয়োজন আছে। আপনার যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আছি। তাই উক্ত বিষয়ে সকল অভিনয়শিল্পীদের সচেতন হবার জন্য বিনীত অনুরোধ করছি। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সুন্দর কর্ম পরিবেশ গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।’

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...