লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৫০
৩৪১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ফিরোজ মাঝি (৩৫) নামে আরো একজন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণে উড়ে যায় ঘরের টিনের চালা ও বেড়া। তছনছ হয়ে গেছে বসতঘরটি। আহত ফিরোজ মাঝিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকার আজহার মাঝির বাড়িতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আজাহার মাঝির ছেলে শরীফুল ইসলাম জয় ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, বোমা তৈরীর সময় বিস্ফোরনের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ঘরের চালা ও বেড়া ছিন্নভিন্ন হয়ে গেছে বোমার আঘাতে। এ সময় বোমা তৈরির কিছু সরঞ্জাম দেখা যায়, যা পুলিশ জব্দ করেছে। এর মধ্যে পাউডার জাতীয় পদার্থ, কসটেপ, জর্দার কৌটা ইত্যাদি রয়েছে।

আজহার মাঝি জানান, পরিবারের লোকজনসহ রাতে ঘুমিয়ে পড়ি। রাত ১১ টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর ধোঁয়াচ্ছন্ন। এ সময় আমাদের ঘরে ছেলে জাহাঙ্গীরের কাছে আসা মনির ও ফিরোজকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখি। তখন তারা জানায় বাহির থেকে কয়েকজন দুর্বৃত্ত আমাদের বসতঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে ঘরে থাকা আমার ছেলে জাহাঙ্গীর তাদের অ্যাম্বুলেন্সে করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের বরিশাল পাঠানো হয়। তবে পথিমধ্যে মনির বয়াতি মারা যান। অন্যজনকে ঢাকায় নেওয়া হয়েছে।
৪ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন মেম্বার বলেন, রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মনির বয়াতি ও ফিরোজকে এম্বুলেন্সে করে আজাহার মাঝির ছেলে জাহাঙ্গীর হাসপাতালের দিকে নিয়ে যায়। মনির বয়াতি বোমা তৈরির কারিগর বলেও তিনি জানান। অভিযোগ রয়েছে, বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে মনির বয়াতি গুরুতর আহত হয়ে মারা যান।
এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ওই ঘর থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। । তিনি আরো বলেন, আজাহার মাঝির ঘরে বাইরে থেকে কেউ বোমা নিক্ষেপ করতে পারে বা ওই স্থানে বোমা থাকতে পারে অথবা বোমা প্রস্তুত করতে পারে। এ বোমা বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক