অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মসজিদের পুকুর দখলকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, মহিলাসহ আহত-১০

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ ভোর ০৪:৫৭

remove_red_eye

৮৬১

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে মসজিদের পুকুর দখল নিয়ে বিরোধের জেরে হামলা ও বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ক্রসডেম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় মোছলেউদ্দিন ও মশুর নেতৃত্বে ৪০/৫০ জন লাঠিসোটা নিয়ে একই এলাকার আব্দুল্লা মাঝির বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা আব্দুল্লা মাঝির বসতঘর ভাঙচুর করে। এতে বাধা দিলে আব্দুল্লা মাঝির স্ত্রী, ছেলেসহ  ওই বাড়ির অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে রাহিমা(৪০), মজিবল হক(৬৫), কহিনুর(৫৫)  দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি হয়েছেন। আব্দুল্লা মাঝি জানায়, ক্রসডেম মসজিদের পুকুর দখল নিয়ে স্থানীয় পাটায়ারী বাড়ির কামাল পাটোয়ারী ও মাকসুদ পাটোয়ারীর সাথে তার দ্বন্দ্ব চলে আসছে। হামলাকারীরা ক্রসডেমের মসজিদের পুকুর দখল করতে চেয়েছিল । এতে তিনি বাধা দেন। এ ঘটনার জেরে বুধবার রাতে প্রতিপক্ষরা তার বাড়িতে অতর্কিত হামলা চালায় ও বসতঘর ভাঙচুর করে। আব্দুল মাঝির স্ত্রী নুর নাহার জানায়, হামলাকারীরা ঘর ভাঙচুরের পর ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার ও ১ লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় দৌলতখান থানায়  অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...