বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২০ রাত ১২:৪৪
১৩৭৬
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও ঝুকি নিয়ে কাজ করায় সাংবাদিকদের পিপিই , হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স দিয়েছেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। শুক্রবার দুপুরে দৌলতখানে ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু ও উপস্থিত সাংবাদিকরা ওই উপকরণ গ্রহণ করেন।
সাংাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সময় টিভি স্টাফ রির্পোটার নাসির লিটন, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক ৭১টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, একুশ টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু , চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, ডিবিসি প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, গাজীটিভি প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, বাংলাটিভি প্রতিনিধি জুয়েল সাহা, কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটনসহ বিভিন্ন চ্যানেলের ক্যামেরা পার্সনরা উপস্থিত থেকে এমপি মুকুলের দেয়া উপহার গ্রহণ করেন।
পরে এমপি মুকুল সামাজিক দূরত্ব বজায় রাখার সচেতনতা অভিযান শুরু করেন। একই সঙ্গে দৌলতখান উপজেলায় ও বোহানউদ্দিন উপজেলায় ঘরে থাকা অতিদরিদ্র্য ও কর্মহীন ৫ হাজার পরিবারের ঘরে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, এক কেজি পেয়াজ, এক লিটার তেল, ২টি সাবান এর প্যাকেট পৌছে দেয়ার কর্মসূচি তদারকি করেন।
এমপি মুকুল জানান, করোনা ভাইরাস এই দুর্যোগকালীন সময়ে ঘরে থাকা মানুষের পাশে তিনি ও তার কর্মীরা রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি কাজ করছেন। অপরদিকে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে ভোলার ৭ নং পৌর এলাকাকায় জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর শাহেআলমের নেতৃত্বে সামাজিক দূরত্ব কর্মসূচি বাস্তবায়ন ও খাদ্য সামগ্রি পৌছে দেন। বাংলাবাজার ও দক্ষিণ দিঘলদী এলাকায় তোফায়েল আহমেদের পক্ষে ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন খাদ্য সামগ্রি বাড়ি বাড়ি পৌছে দেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক