অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কিডনি রোগে আক্রান্ত এতিম শিশুকে বাচাঁতে আকুতি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৫৪৫

লালমোহন প্রতিনিধি : মাত্র দেড় বছর বয়সী মো. আবিদ। এ বয়সেই সে আক্রান্ত কিডনি রোগে। দুই কিডনিতেই সমস্যা। বাঁচতে হলে তার কিডনিতে করাতে হবে অপারেশন। যার জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। দুর্ঘটনায় দুই মাস আগে মারা গেছেন শিশু আবিদের বাবা। এক বোন আর দুই ভাইয়ের মধ্যে সবার ছোট আবিদ। বাবার মৃত্যুর পর একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে শিশু আবিদের পরিবার। যার ফলে ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মামার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তার পরিবারকে।
শিশু আবিদের মামা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. নূরুল্যাহ জানান, আবিদের বাবা নূরেআলম রোমান ভোলা সদরে গ্রামীণ ফোনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত অক্টোবর মাসে আবিদের বাবা সেখানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে হঠাৎ করে দেখা যায় আবিদের পেট বড় হয়ে যাচ্ছে। অনবরত ফোঁটা ফোঁটা প্রসাব ঝরছে। যার জন্য তাকে আমরা ভোলা সদরে ডাক্তারের কাছে নেই। তখন ডাক্তার পরামর্শ দেন আবিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে। এরপর তাকে প্রথমে ঢাকার ইবনেসিনা হাসপাতালে নেই। সেখানের ডাক্তাররা বিভিন্ন পরীক্ষার পর জানায়; আবিদকে পিজি হসপিটালে নেওয়ার জন্য।
তিনি আরো জানান, এরপর তাকে সেখানে নিয়ে যাই। পিজি হসপিটালে নেওয়ার পর চিকিৎসকরা জানান; আবিদের দুই কিডনিতেই সমস্যা। এ জন্য তার দ্রæত চিকিৎসা শুরু করতে হবে। আগামী এক মাসের মধ্যে আবিদের তিনটি অপারেশন করাতে হবে। যার জন্য লাগবে প্রায় ৪ লাখ টাকা। অপারেশনের জন্য এত টাকা জোগার করা সম্ভব হচ্ছে না। তাই এতিম শিশু আবিদকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
আবিদের মা আছমা বেগম বলেন, আমার স্বামী গ্রামীণ ফোনে চাকরি করতো। তখন কিছুটা ভালোভাবে আমাদের সংসার চলতো। আমার স্বামীর সম্বল বলতে ২ শতাংশ জমি রয়েছে। ওই জমিতেই একটি ঘর। সেখানে সন্তানদের নিয়ে থাকছি। এছাড়া অন্য কোনো সম্পদ নেই। ওই জমিটুকু বিক্রি করে যে আবিদের চিকিৎসা করাবো তাও পারছি না। কারণ আমার আরো একজন মেয়ে ও ছেলে রয়েছে। ওই জমিটুকু বিক্রি করে দিলে তাদের নিয়ে আর থাকবো কোথায়। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে মাত্র কয়েক মাস হলো। এখন ছেলের অসুস্থতা। নিরুপায় হয়ে ভাইদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। এখন তাদের সহযোগিতায়ই কোনো রকমে চলছি। ভাইদেরও অবস্থা তত ভালো না, যে তারা আমার ছেলের চিকিৎসার জন্য টাকা দিবে। এ জন্য আমার এতিম ছেলে আবিদের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।  আবিদের চিকিৎসায় সহযোগিতা করতে সকলকে ০১৭১৪৯০০৮১৭ (নগদ) ০১৭৯৩১৩৩৩০৭ ( বিকাশ) এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...