অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কণ্ঠ শুনেই ডায়াবেটিস নির্ণয় করতে পারবে এআই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১৪

remove_red_eye

৪৭১

এআইয়ের ছোঁয়া এখন সব জায়গাতেই। শিক্ষা, বিনোদন, প্রযুক্তি তো বটেই চিকিৎসা ক্ষেত্রেও পৌঁছে গেছে এআইয়ের সাফল্য। এবার এআইয়ের নতুন এক সাফল্যের সঙ্গে পরিচিত হতে যাচ্ছেন সবাই। এআই কণ্ঠ শুনেই বলে দেবে আপনার ডায়াবেটিস আছে কি না।

ডায়াবেটিস নির্ণয়প্রক্রিয়া এখন আরও সহজ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাস্থ্যসংস্থা, নাম মায়ো ক্লিনিক। এআই প্রযুক্তিতে এবার কারও কণ্ঠ শুনেই বলে দেওয়া যাবে কণ্ঠের মালিক ডায়াবেটিসে আক্রান্ত কি না। মায়ো ক্লিনিক এজন্য একটি এআই অ্যাপও ডেভেলপ করেছে। এই এআই ডায়াবেটিক ও নন-ডায়াবেটিক রোগীদের কণ্ঠ আলাদা করে চিনে নিতে পারে।

নতুন করে তৈরি করা এই এআই অ্যাপ কতটা সফল, সেটা পরীক্ষার জন্য মাঠ-পর্যায়ে গবেষণা করেছেন একদল গবেষক। মায়ো ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় কানাডার অন্টারিও টেক ইউনিভার্সিটিতে জেসি কাউফম্যান এবং তার দল ২৬৭ জন রোগীকে নিয়ে এই গবেষণাটি চালায়।

একটি স্মার্টফোন অ্যাপের সাহায্যে ডায়াবেটিস আছে এমন সন্দেহভাজনদের কণ্ঠ প্রথমে রেকর্ড করা হয়। এজন্য নির্দিষ্ট একটি বাক্য দিনে ৬বার রেকর্ড করা হয়। মোট দুসপ্তাহ ধরে এই প্রক্রিয়াটি চলে। এতে ১৮ হাজার ৪৬৪টি ভয়েস রেকর্ড জমা পড়ে।

রেকর্ডগুলো বিশ্লেষণ করে অ্যাপটি কণ্ঠের মালিকের টাইপ-২ ডায়াবেটিস আছে কি না, সেটার পার্থক্য করে। এতে দেখা যায়, খুব সফলভাবে ডায়াবেটিক ও নন-ডায়াবেটিক কণ্ঠ চিহ্নিত করতে পারছে এই প্রযুক্তিগত ব্যবস্থাটি।

জানা গিয়েছে, অ্যাপটি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। এটি সম্পূর্ণভাবে সফল হলে ডায়াবেটিস নির্ণয় ও নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...