অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধা আটক

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২০ রাত ০৩:০২

remove_red_eye

৭৩৪

দৌলতখান প্রতিনিধি::  ভোলার দৌলতখানে (১১) বছরের শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টার অভিযোগে ইউনুস মাল (৬৬) নামের বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খায়ের হাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের নানা বাদী হয়ে দৌলতখান থানায় একটি নারী শিশু নির্যাতন আইনের সংশোধনীয় ২০০৩ এর ৯ এর (খ) ধারায় (ধর্ষণের চেষ্টা) মামলা দায়ের করেছে।

অভিযুক্ত ইউনুস মাল উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম জয়নগর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার খায়েরহাট বাজারে ভিকটিম বাসার খাবার কিনতে যান। বাসার খাবার কেনা শেষে বাড়ী ফেরার পথে ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ইউনুস মাল।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে অভিযুক্ত ইউনুস মালকে গণ পিটুনীদেন। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে ইউনুস মাল দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এ ঘটনায় ধর্ষণের চেষ্টা একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ইউনুস মালকে আটক করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...