লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭
৩৪১
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে সাপের ছোবলে মো. ইয়াছিন মাঝি নামে ৪৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই কৃষক লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এলাকার মৃত মোস্তফার ছেলে।
জানা যায়, শনিবার বিকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটছিলেন ইয়াছিন মাঝি। এ সময় তার পায়ের আঙুলে একটি বিষধর সাপ ছোবল দেয়। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে এতে করে ইয়াছিন মাঝি আরো অসুস্থ্য হয়ে পড়েন। যার জন্য তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ইয়াছিন মাঝি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।
এ বিষয়ে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া বলেন, সাপের দংশনে এক কৃষক মারা গেছেন বলে শুনেছি। রোববার সকালে পারিবারিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক