লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৩ রাত ১০:২১
৪২৪
লালমোহন প্রতিনিধি : ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ককে টিভি না দেওয়ায় ভোলা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন নূরনবী সুমন নামের এক মনোনয়ন প্রত্যাশী। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে এমন অভিযোগ করেন।
ওই লাইভে তিনি আরো বলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান টাকা ছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনটি টিভির জন্য লোক পাঠান। টিভিগুলো তার নির্বাচনী এলাকার বিভিন্ন ক্লাবে দিবেন। টাকা ছাড়া আমি টিভি দিতে অস্বীকার করি। কারণ এটি আমার ব্যবসা প্রতিষ্ঠান। তারপরও তার ছোট ভাই পাঁচ হাজার টাকা দিয়ে একটি টিভি নিয়ে যায় আমার শোরুম থেকে। আমি তাকে (মিজানকে) টিভি দেইনি এই ক্ষোভে তিনি আজকে আমার মনোনয়ন ফরম অন্য একজনের কাছে বিক্রি করে দেন।
লাইভে তিনি বলেন, যিনি মনোনয়ন পেয়েছেন তাকে জাতীয় পার্টিতে আমিই এনেছি। আমার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি। আমি লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় জাতীয় পার্টিকে সব সময় চাঙা রাখতে কাজ করছি। দলের পিছনে আমার অনেক অর্থ ব্যয় হয়েছে।
অভিযোগকারী নূরনবী সুমন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ভোলা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও লালমোহন উপজেলার সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরনবী সুমন ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।
এ বিষয়ে ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে জানান, এই সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। এখানে আমার কোনো হাত নেই।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত