অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

৩২৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নাগর হাওলাদার নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। সোমবার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নাগর হাওলাদার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে এই আওয়ামী লীগ নেতা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী বিউটি বেগম বলেন, বিকালে নাজিরপুর ঘাটের মৎস্য আড়ৎ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে নাজিরপুর ব্রিজের গোড়ায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...