অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হার্টের অসুখে ভুগছেন কি না বুঝবেন যে লক্ষণে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৬

remove_red_eye

৫৩৮

বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর অন্যতম কারণ হলো অনিয়মিত জীবনযাত্রা। তবে হৃদরোগের লক্ষণ কমবেশি সবাই সাধারণ ভেবে এড়িয়ে যান। যা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এজন্য সবারই জেনে রাখা উচিত ঠিক কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার হার্ট দুর্বল হয়ে পড়েছে ও দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি-

শরীরে ব্যথা

ঘাড়, চোয়াল, গলা, উপরের পেট বা পিঠে ব্যথা, মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণও কিন্তু হৃদরোগের ইঙ্গিত দেয়। সাধারণ হলেও শারীরিক এসব সমস্যা কখনো উপেক্ষা করবেন না।

দুর্বলতা

বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে শরীরে প্রকাশ পায় দুর্বলতা। তবে বিশ্রামে থাকার পরও যদি ক্লান্ত লাগে তাহলে কিন্তু বিষয়টি মোটেও সুবিধার নয়।

আসলে সারাদেহে অক্সিজেনসমৃদ্ধ রক্তকে পাম্প করে পৌঁছে দেয় হার্ট। তাই হার্ট দুর্বল হয়ে গেলে কিন্তু রক্ত ঠিকমতো সারা দেহে পৌঁছায় না। ফলে শরীরে দেখা দেয় দুর্বলতা ও ক্লান্তি।

বুকে ব্যথা

প্রায়ই বুকে ব্যথার লক্ষণকে বেশিরভাগ মানুষই অ্যাসিডিটি ভেবে ভুল করেন। তবে বুকে ব্যথার সমস্যা নিয়ে হেলাফেলা করা ঠিক নয়। কারণ এটি হতে পারে হৃদরোগের অন্যতম কারণ। প্রায়ই বুকে ব্যথা হলে অবহেলা করবেন না।

অনিয়মিত হার্টবিট

হঠাৎ করেই হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। পালস রেট ৬০-১০০ এর মধ্যে থাকাটা স্বাভাবিক।

তবে এর কমবেশি হলেই বুঝবেন আপনার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। প্রায়ই এ সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

শ্বাসকষ্ট

হার্টে কোনো সমস্যা থাকলে শ্বাসকষ্টে ভোগেন রোগী। আসলে হার্ট ঠিকমতো কাজ না করলে শ্বাসকষ্ট হতে পারে। তাই এই লক্ষণ দেখলেও অবহেলা করবেন না।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...