লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
৪১৫
লালমোহন প্রতিনিধি: চতুর্থবারের মতো ভোলা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে লালমোহন উপজেলার চৌরাস্তার মোড়ে লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণের আয়োজনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মিলিত হয়ে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।
দলীয় মনোনয়ন পাওয়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। তাই সব ভেদাভেদ ভুলে সকলকে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি; ভোলা-৩ আসন হবে শান্তির নীড়। এখানে কোনো অপরাধীদের ঠাঁই হবে না। লালমোহন-তজুমদ্দিনের কোনো মানুষ কষ্টে থাকবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে সব সময় এই দুই উপজেলার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত