অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


করোনা সংক্রমণ রোধে হাত ধোয়ারও ব্যবস্থা নেই মনপুরা হাসপাতালে


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ রাত ০২:২২

remove_red_eye

৯৫৮

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় হাসপাতালে করোনা সংক্রমণ রোধে মাস পেরিয়ে গেলেও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেনি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এতে দ্বীপের একমাত্র হাসপাতালটিতে সেবা নিতে আসা শত শত রোগি, কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীরা ঝুঁকির মধ্যে রয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে। হাসপাতাল থেকে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশংকা করছেন সেবা নিতে আসা রোগি ও সচেতন মহল। তবে ফান্ডের অভাবে এই কাজ শুরু করতে পারেনি বলে জানান হাসপাতাল কর্তপক্ষ।

সরেজমিনে শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বৃদ্ধ, শিশু ও মহিলারা সরাসরি হাসপাতালে প্রবেশ করে। পরে টিকেটে কেটে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪০ জন রোগি জ্বর, কাশি ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সেবা নিয়েছেন। কিন্তু কোন রোগি সাবান দিয়ে হাত ধুতে দেখা যায়নি। তবে রোগিরা বলেছেন, হাত ধোয়ার ব্যবস্থা নেই তাই তারা হাত ধুতে পারেনি।

হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা জ্বরে আক্রান্ত রোগি আবদুর রহিম, জ্বর ও কাশে আক্রান্ত ফাইমা বেগম, শ্বাস কষ্টে আক্রান্ত অজি উল্লা, হাসপাতালে ভর্তি রোগি দেখতে আসা সুরমা বেগম ও জেসমিন জানান, নিজেরা জ্বর ও কাশ নিয়ে ভয়ের মধ্যে আছি। হাসপাতাল কর্তৃপক্ষ শোভাবর্ধনের কাজ করে কিন্তু প্রাণঘাতী করোনা থেকে প্রতিরোধ করতে হাসপাতালে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেনি। এই জন্য হাসপাতালে চিকিৎসা নিতে আসতেও ভয় করে।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব একেএম শাহাজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া, ও হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়া আছে। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও হাত ধোয়ার ব্যবস্থা করেনি এটা খুব দুঃখজনক ব্যাপার।

এই ব্যাপারে উপজেলার একমাত্র ৫০ শয্যা হাসপাতালটির দায়িত্বে থাকা ডাঃ মাহমুদুর রশীদ জানান, করোনা প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। মনপুরা হাসপাতালে এখনও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়নি কেন এমন প্রশ্নে তিনি হাসপাতালের ফান্ড নেই বলে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেননি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...